যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করায় আগামী ২০ জুন ড. ইউনূসকে সংবর্ধনা দেবে নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রাম। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূসের প্রস্তাবিত তিনটি কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অংশ নেন বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বিকেএমইএর পরিচালক শওকত ওসমান, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, কিউ এম অহিদুল আলম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রমুখ।