গবেষণাগারে রক্ষিত রাসায়নিক দ্রব্যের নিরাপদ রক্ষণাবেক্ষণ পরিদর্শন করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশন বাস্তবায়নসংক্রান্ত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল।আট সদস্যের এ পরিদর্শক দলটি গতকাল ঢাকা ও রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাসায়নিক গবেষণাগার পরিদর্শন করে।এই দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাসায়নিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।