১২ মার্চ বিএনপির ‘চলো চলো ঢাকা চলো কর্মসূচি’ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে শোডাউন করেছে জেলা যুবদল। গতকাল শনিবার শহরের বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের পর জেলা যুবদলের নেতা-কর্মীরা ওই শোডাউন করে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে আসা যুবদলে নেতা-কর্মীরা অংশ নেন।জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন। বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হোসেন, সহ অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ, আরজু হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আবু জাফর, জান্নাতুল ফেরদৌস, এ টি এম কামাল প্রমুখ।