যে বছর এইচএসসি পাস করবেন কেবল সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। আগামী বছর থেকে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, এই ভর্তি-চক্রে প্রতিবছর গড়ে ২০০ আসন ফাঁকা থাকে। অপচয় বন্ধ আর বৈষম্য দূর করতেই এই সিদ্ধান্ত।