তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ এয়াকুব নবীকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রায় দেড় বছর শূন্য থাকার পর এ পদে কাউকে দায়িত্ব দিল সিটি করপোরেশন। অবশ্য ৩১ ডিসেম্বরের পর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে এয়াকুব নবীর।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের সর্বশেষ প্রধান প্রকৌশলী মোখতার আলম গত বছরের ৩০ মে অবসর-উত্তর ছুটিতে যান। এরপর মামলাজনিত কারণে এই পদে কাউকে দায়িত্ব দেয়নি সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এয়াকুব নবী।