জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মোস্তফা কামাল ও আবদুর রউফ। দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সান-এর বিরুদ্ধে ঢাকার মিরপুরের সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের করা মামলার প্রতিবাদে রোববার মানববন্ধন করা নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়।