টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার বজলুর রহমানের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সখীপুর ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ এ কমিটি গঠন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকীকে কমিটির প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে অভিযুক্ত চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘অন্য দল করি বলে আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এ তদন্ত কমিটি করা হয়েছে।’ সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি