বগুড়ার ধুনটে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার আদালতের নির্বাহী হাকিম উপজেলার ইউএনও হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকার জানান, আরিফুল দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশী এক গৃহবধূকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।