তাড়াশে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে ওই গ্রামের মোকছেদ আলী ও হায়দার আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। গতকাল মোকছেদ আলী দুপুরে বাড়ি ফেরার পথে হায়দারের লোকজন তাঁকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।