বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বেসরকারি সংস্থা ইপসা ও ইউএফটিএর যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান।সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মোহাম্মদ সাহাব উদ্দিন।মতবিনিময় সভায় বক্তারা বলেন, কর বৃদ্ধির ফলে একদিকে তামাকের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রিত হয়, অন্যদিকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়।