তালায় বজ্রপাতে দুই যুবক নিহত

সাতক্ষীরার তালা উপজেলার দধিশরা বিলে আজ সোমবার দুপুরে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার ভায়ড়া গ্রামের সিদ্দিকুর রহমান (৩০) ও শাহাবুদ্দিন মহলদার (২৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহত যুবকদের স্বজনেরা জানান, সিদ্দিকুর ও শাহাবুদ্দিন মাছ ধরতে আজ সকালে বাড়ির পাশে দধিশরা বিলে যান। বেলা একটার দিকে বৃষ্টির সঙ্গে হঠাত্ বজ্রপাতে এ দুজনের মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।