কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকায় গত বুধবার রাত ১০টায় তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত ব্যক্তিরা হলেন আমিরুল কবির (৩৪), আবদুর রহিম (২৮) ও মোস্তাক আহমদ (২৭)। এর মধ্যে আমিরুল কবিরের বাঁ হাত বিচ্ছিন্ন ও আবদুর রহিমের পেটের ভুঁড়ি বের হয়ে গেছে। আহত তিনজনকেই ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পেকুয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, হাত বিচ্ছিন্ন ও পেটের ভুঁড়ি বের হয়ে যাওয়ার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।