পর্নো ছবি বিক্রির অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার ফুলমতি গ্রামের রফিকুল ইসলাম, পূর্ব ফুলমতি গ্রামের শাহরুখ হাসান ও পশ্চিম ফুলমতি গ্রামের রাসেল ইসলাম। গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) মো. নবী নেওয়াজের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। ফুলবাড়ী থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।