মাদক সেবনের অপরাধে বগুড়ার শেরপুর উপজেলায় তিনজনকে আটক করে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান এ আদেশ দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চান্দাইকোনা এলাকার সজিব হোসেন (২৭), বাসুদেব কুমার সরকার (২৩) ও ছানোয়ার হোসেন সরকার (২৫)। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ভবানীপুর বাজার এলাকায় মাদক সেবনের সময় ওই তিনজনকে আটক করা হয়।