রাজবাড়ীর বালিয়াকান্দিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ইউএনও এইচ এম রকিব হায়দার এই সাজা দেন। ইউএনওর কার্যালয় ও থানা-পুলিশ সূত্র জানায়, বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ী এলাকায় চন্দনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন। এ ছাড়া নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের চর থেকে খননযন্ত্র ও পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।