বগুড়ার আদমদীঘিতে ছিনতাই করার অপরাধে চারজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর গত রোববার তাঁদের এ দণ্ড দেন। দণ্ড পাওয়া তিনজন হলেন: সান্তাহার শহরের ঢাকাপট্টি এলাকার রাশেদুল ইসলাম (২২), মনির হোসেন (২৩), আরিফুল ইসলাম (২০) ও গাইবান্ধার নজরুল ইসলাম (২২)।সান্তাহার শহর পুলিশের টিএসআই মিজানুর রহমান দাবি করেন, ওই তিনজনকে গত শনিবার রাতে সান্তাহার শহরের স্টেশন রোড এলাকায় ছিনতাই করার সময় আটক করা হয়।