সংক্ষেপ

তিনজনের কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার দায়ে তিন ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এস এম খুরশিদ-উল-আলম এ রায় দেন। নবাবগঞ্জ থানার এসআই আবদুল মান্নান ফকির ও এএসআই জয়নাল আবেদীন জানান, শুক্রবার উপজেলার গালিমপুর ও ছোট বক্সনগর বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।