সংক্ষেপ

তিনজনের দণ্ড

মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের অপরাধে তিনজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ইউএনও আবুল আমিন আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশের সহায়তায় তিনটি স্থানে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়। এরপর তিনজনকে দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সোহেল রানা (২৩), জালাল উদ্দীন (১৯) ও রিমন হক (২১)। অভিযানের সময় গাংনী পীরতলা পুলিশ ফাঁড়ির এএসআই মিজান আলী, ধলা পুলিশ ফাঁড়ির এসআই ইয়ামিন আলী ও গাংনী থানার এএসআই আরিফ হোসেন উপস্থিত ছিলেন।