তিনজনের দণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক বিক্রির দায়ে তিনজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরা বিনা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑমোশারফ হোসেন (৬০), জামাল (৩৫) ও রাজু (২৮)। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বন্দরের মদনগঞ্জ বাজার ও ফরাজিকান্দা বাসস্ট্যান্ডে গাঁজা বিক্রি করছিলেন মোশারফ, জামাল ও রাজু। এ সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁদের নেওয়া হলে সহকারী কমিশনার (ভূমি) তিনজনের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।