চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গ্যারেজে ঢুকে অটোরিকশার তিন চালককে গুলি করে জখম করেছে। আহত চালকেরা হলেন, বাহারুল ইসলাম (৩৫), ফারুক হোসেন (৩৫) ও আবদুস সালাম (৪০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে এ ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পাঁচ সন্ত্রাসী পশ্চিম রামপুরার ১৬৭ ওয়াপদা রোডে জিএম মোটর ও পাশের উৎসব মোটর নামের দুটি অটোরিকশার গ্যারেজে ঢোকে। চাঁদার দাবিতে তারা চালকদের লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায়।