বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের মোড় থেকে একাধিক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শাকিল আহমেদ, রাকিব আহমেদ ও মমিন উদ্দিন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে নাটমরিচাই গ্রামের মোড় এলাকায় ওই তিনজন মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে পুলিশ দুটি গুলিসহ একটি রিভলবার ও চাকু উদ্ধার করে।