রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে মোস্তফা কামাল, আরিফ রহমান, বাদশা মিয়া নামের তিন যুবককে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ সেতুর কাছ থেকে মোস্তাফা ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে শনিবার দুপুরে জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে গিয়ে মোস্তফাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।