তিনটি রেস্তোরাঁকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের তিনটি রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।  বিজ্ঞপ্তি।