পরিবেশদূষণের অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিনটি কারখানার কার্যক্রম পরিচালনায় ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন।আইনজীবী ইকবাল কবির বলেন, শৈলকুপার কুমিরাদহ গ্রামে একই স্থানে সাবেদ আলী একটি করাতকল, একটি তেলের কারখানা ও একটি চিড়ার মিল স্থাপন করেছেন। এগুলোর কোনো অনুমোদন নেই।