তিন কিশোর গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত রোববার ওই বিদ্যালয় এলাকা থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহূত একটি মোটরসাইকেলও আটক করা হয়।