তিন ঘণ্টার নোটিশে ৫০ লাখ লোক রাস্তায় নামাতে পারে বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ সরকারকে সতর্ক করে দিয়ে এ কথা বলেন।ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ‘জীবন ও কর্ম’ নিয়ে এ আলোচনার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।