মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগরের সাহেরখালী সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরার সময় সন্ত্রাসীরা তিন জেলেকে পিটিয়ে আহত করেছে। পরে সন্ত্রাসীরা আহত তিন জেলেকে সাগরে নিক্ষেপ করে। পরে সন্ত্রাসীরা তিনটি বড় জাল ও একটি নৌকা ছিনতাই করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।উপজেলার সাহেরখালী জেলেপাড়ার বাবুল জলদাশ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের সাহেরখালী সন্দ্বীপ চ্যানেলে নৌকা নিয়ে বলরাম জলদাশ, ক্ষুধিরাম জলদাশ ও মিঠুন জলদাশ মাছ ধরতে যান। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন।