তিন জেলের জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার জাটকাসহ তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১২ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওমর ফারুক, দাদন মিয়া ও মাইন উদ্দিন হাওলাদার। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা চর আবাবিল গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে সাত মণ জাটকা জব্দ করা হয়।