তিন ব্যক্তির কারাদণ্ড

রাজধানীর মিন্টো রোডের ভ্রাম্যমাণ একটি ফলের দোকানে ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন একটি ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি ভ্রাম্যমাণ আদালত ফলের দোকানটিকে মালামালসহ বিএসটিআইয়ের পরীক্ষাগারে নিয়ে আসেন। পরীক্ষার পর ওই দোকানে বিক্রি করা সব ফলে ফরমালিন পাওয়া যায়। বিজ্ঞপ্তি।