তিন মাস পর গৃহবধূর লাশ উদ্ধার

তিন মাস আগে নিখোঁজ হওয়া রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের একামধু গ্রামের আবদুল মালিকের স্ত্রী আলিমা বেগমের (৩৫) লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি আলিমা বেগম নিখোঁজ হন। এ ব্যাপারে ১৯ জানুয়ারি সাধারণ ডায়েরি করা হয়েছিল। গতকাল দুপুরে টেংরাবাজার ইউনিয়নের করতল এলাকার একটি ঝোপের গর্তে বস্তাবন্দী অবস্থায় তাঁর পচাগলা লাশ পাওয়া যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।