সংক্ষেপ

তিন সদস্য নিয়োগ

সরকারি কর্মকমিশনে (পিএসসি) তিনজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন অবসরোত্তর ছুটিতে থাকা দুই সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, আবুল কালাম আজাদ ও চিকিৎসক শাহ আবদুল লতিফ। এই তিনজনেরই অবসরোত্তর ছুটি বাতিল করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।