তিস্তার বাঁ তীরে অবৈধভাবে নির্মিত আটটি ঘর উচ্ছেদ

লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা নদীর বাঁ তীর সংরক্ষণ বাঁধে অবৈধভাবে নির্মিত আটটি ঘর উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। লালমনিরহাট সদর থানার পুলিশ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, গোকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।