দক্ষিণ সুরমায় বাস খাদে, নিহত ৪

সিলেটের দক্ষিণ সুরমায় বাস খাদে পড়ে চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শ্রীরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত চারজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হচ্ছেন শামসু মিয়া (৪০) ও মাসুম আহমদ (২৫)।