সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন আবদুল লতিফ বিশ্বাস। গতকাল মঙ্গলবার তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়। এতে সদ্য যোগদানকারী জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।