দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ‘জামাই মেলা’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে পৌর এলাকার জামাইদের নিয়ে এ মেলার আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমী।মেলায় এলাকার দুই শতাধিক জামাইকে সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন ও পৌর মেয়র কামাল হোসেন উপস্থিত ছিলেন।