দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন নির্বাচিত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ও বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান খন্দকার মশিউল আযম।
আবুল হোসেন উপজেলা বিএনপি ও স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং খন্দকার মশিউল আযম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।