গোপালগঞ্জ সদর উপজেলায় গত শনিবার দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনউজ্জামান জানান, সদর থানার পুলিশ গোপালগঞ্জ শহরসংলগ্ন মানিকদহ গ্রামে অভিযান চালিয়ে মিরাজ বিশ্বাস ও লিটন শেখকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে পুলিশ দুটি বিদেশি বন্দুক, ১০টি গুলি, দুটি মুঠোফোনসহ নগদ আট হাজার টাকা উদ্ধার করে। থানায় তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।