বরগুনার পাথরঘাটায় এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই তরুণকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া দুই তরুণ হচ্ছেন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের মেহেদী হাসান ও একই গ্রামের সজল চাপরাশি। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে নির্বাহী হাকিম ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান বলেন, জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই দুই তরুণকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।