দুই দালালের সাজা

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে উৎকোচ নেওয়ার দায়ে দুই দালালকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এ দণ্ড দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার নয়ারচর গ্রামের রুবেল হোসেন (৪০) ও মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের আবদুল মমিন (৩০)। সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বিচারক রুবেলকে ছয় মাস এবং মমিনকে এক মাসের করাদণ্ড দেন।