দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে গতকাল বুধবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে বদরুল (২২) নামের এক তরুণ নিহত ও মহিলাসহ অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় ১০-১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুতুব উদ্দিন (৫০) ও জমির আলী (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেত জানান, এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।