দুই প্রার্থীর জরিমানা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার দুই চেয়ারম্যান পদপ্রার্থীর প্রত্যেককে ২০ হাজার করে টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একাধিক শব্দযন্ত্র ব্যবহার ও মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বিএনপি-সমর্থিত প্রার্থী ফরিদা ইয়াছমিন ও অপর চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়াকে ওই জরিমানা করা হয়। ইউএনও মো. অহিদুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি