নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়ে গেছে। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী আজিজুল বাসার ও বিএনপির মনোনয়নবঞ্চিত শেখ মোরশেদুল আমিন। গতকাল শনিবার সন্ধ্যায় মেয়র পদের মনোনয়নপত্র বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন