গাজীপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনই কোনাবাড়ী এলাকার দেওলিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা হলো: সিরাজগঞ্জের বেলকুচি থানার সোলকুরা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আবু ইউসুফ (৮) ও টাঙ্গাইলের গোপালপুরের সুখী গ্রামের হালিম মিয়ার ছেলে মনির হোসেন (৯)। পুলিশ জানায়, বেলা একটার দিকে ইউসুফ ও তার ভাই আকাশ এবং মনির বাড়ির পাশের খলিল মিয়ার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ইউসুফ পানিতে তলিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনিরও তলিয়ে যায়।