সংক্ষেপ

দুজনের কারাদণ্ড

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশ কেনার দায়ে গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউর রহমান এ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দৌলতপুরের বাচামারা গ্রামের আইয়ুব আলী ও ঢাকার সাভারের কেরামত আলী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা গতকাল সকালে মা ইলিশ কিনে দৌলতপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সদর থেকে ২৪ কেজি ইলিশসহ তাঁদের আটক করা হয়।