একনজরে

দুজনের কারাদণ্ড

নীলফামারীতে মাদক সেবনের দায়ে দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সদরের ইউএনও মো. সাবেত আলী ওই আদালত পরিচালনা করেন৷ সাজাপ্রাপ্তরা হলেন নীলফামারী পৌর এলাকার কুখাপাড়া মহল্লার এমদাদুল হক ও বাড়াইপাড়া মহল্লার রহিদুল ইসলাম। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে ওই দুই ব্যক্তি শহরের পুরাতন স্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন৷ পুলিশের একটি টহল দল তাঁদের আটক করে।