রাজশাহীর বাগমারায় মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া দুজন হলেন উপজেলার নূরপুর গ্রামের আবদুল হান্নান ও দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের ইনতাজ আলী। বাগমারা থানার এএসআই আরিফুল ইসলাম দাবি করেন, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার তাহেরপুর সেতুর পাশে হান্নান ও ইনতাজ মাদক সেবন করছিলেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে তাঁদের হাজির করা হয়। তাঁরা মাদক সেবনের কথা স্বীকার করলে ইউএনও তরিকুল ইসলাম ছয় মাস করে কারাদণ্ড দেন।