খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রাম থেকে গত সোমবার রাত নয়টার দিকে দুজনকে আটক করে র্যা ব। র্যা বের ভাষ্যমতে, আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের মো. আকতার হোসেন ও মো. রেজোয়ান। তাঁরা ম্যাগনেটিক সীমানা পিলার চোর চক্রের সদস্য। ক্রেতা সেজে তাঁদের কাছ থেকে তিনটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা হয়েছে।