দুজন গ্রেপ্তার

নগরের কোতোয়ালি থানার সদরঘাট রোড এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।গ্রেপ্তার করা যুবকেরা হলেন, মো. মহিউদ্দিন ও মো. মুসা। তাঁরা লোহাগাড়া উপজেলার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. ইব্রাহিম বলেন, ‘ক্রেতা সেজে ওই দুজনের সঙ্গে যোগাযোগ করি। পরে সদরঘাট সড়ক থেকে তাঁদের ৭৫০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।’