দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো সুপার ডায়াগনস্টিক সেন্টার ও নিলয় ডিজিটাল ল্যাব। গত বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করেন আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ফিরোজ মাহমুদ। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা ছড়িয়ে পড়লে অন্য ডায়াগনস্টিক সেন্টারগুলো দ্রুত বন্ধ করে দিয়ে লোকজন পালিয়ে যান।