দুটি ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুটি ভারতীয় মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কেকে নগর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: সদর দক্ষিণ উপজেলার আলিশ্বর গ্রামের সুমন মিয়া (২৫), বারইপুর গ্রামের মেহেদী হাসান (২৭) ও ঘোসাই গ্রামের সাইফুল ইসলাম (২৫)। বিজিবির সদস্যরা তাঁদের দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।